বেগম রাবেয়া খাতুন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে লিডিং ইউনিভার্সিটির প্রস্তুতি সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৩:০০:২১ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা বেগম রাবেয়া খাতুন চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকাল ৩টায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লিডিং ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা বেগম রাবেয়া খাতুন চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আয়োজনের জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অফিস প্রধান এবং সেকশন প্রধানগণ উপস্থিত ছিলেন।




