সিলেটে বিভিন্ন কমসূচিতে যোগদান স্বাস্থ্য সচিব মো: সাইদুর রহমানের
জলবায়ু পরিবর্তনজনিত কারণে শরীরে বাসা বাঁধছে নানা রোগব্যাধি : স্বাস্থ্য সচিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪:০১ অপরাহ্ন
ডাঃ এসএম আসাদুজ্জামান জুয়েল: সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের সরকারি সিলেট নার্র্সিং কলেজে দু’দিনব্যাপী “জলবায়ু পরিবর্তন, প্রবীণ ও মানসিক স্বাস্থ্য রক্ষায় নার্স ও মিডওয়াইফ এর ভূমিকা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। নার্সিং কলেজের অধ্যক্ষ বিথীকা মন্ডলের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান।
সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজাউন নবী, জেলা প্রশাসক মো: সারোয়ার আলম, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: জিয়াউর রহমান চৌধুরী।
প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তন এখন বৈশ্বিক সমস্যা। এটা প্রতিরোধ কোনো দেশের একার পক্ষে কঠিন। এই পরিবর্তনের ফলে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মানব শরীরে বাড়ছে নানা রোগ। তবে আমরা যেটা পারি তা হচ্ছে সবাই মিলে যদি বেশী বেশী গাছ লাগাই তবে সেটি সুফল বয়ে আনবে। নার্স ও মিডওয়াইফদের উদ্দ্যেশ্যে বলেন, দেশের শতভাগ মানুষ সেবা গ্রহিতা।। তাই দরদ সহকারে, শ্রদ্ধা, স্নেহের পরশে আপনারা রোগীর পাশে থেকে সেবা দিলে রোগীর রোগ অর্ধেক ভালো হয়ে যাবে। তিনি আরো বলেন, আপনারা সবাই চাকুরী করছেন যেটি আল্লাহ পাকের রহমত। তাই যখন চাকুরীর মধ্যে ইবাদত আনতে পারবেন ;তখনই পুরো দায়িত্ব পালিত হবে। বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সর্বত্রই পড়ছে। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালোবাসার বিকল্প নেই। মানবতাবাদ ও মানবতাবোধের উপর কিছু নেই ; এসব বিষয় মাথায় রেখেই আপনাদের সেবা দিতে হবে। জীবন যতদিন আছে, চ্যালেঞ্জ থাকবেই।
জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেন, রোগীদের সঠিক সেবা দিতে হবে দায়িত্বশীলতার সাথে। সমস্যা সমাধানেও আশ্বাস দিতে হবে আপনাদেরই। বিশেষ অতিথি ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: জিয়উর রহমান চৌধুরী বলেন, নার্সিং পেশা একটি মহান পেশা। তাই টিম ওয়ার্কের মাধ্যমে প্রবীণ মানসিকভাবে অসুস্থ সবাইকে আপনাদের সেবা দতে হবে।
অনুষ্ঠানের আয়োজনে ছিল নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ছিল ‘ইউএনএপপিএ। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিল মো: তাজুল ইসলাম।
উল্লেখ্য, এ অনুষ্ঠানে যোগদানের পূর্বে স্বাস্থ্য সচিব মোঃ সাইদুর রহমান সরকার সাড়ে ১০ টা থেকে আড়াইটা পর্যন্ত নানা প্রতিষ্ঠান, স্থাপনা পরিদর্শনে ব্যস্ত ছিলেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সদর হাসপাতাল সংলগ্ন ২৫০ শয্যার সিলেট জেলা হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নব নির্মিত ক্যাথ ল্যাব সিসিইউ, জাইকার অর্থায়নে রেডিওলজি ভবন, নির্মাণাধীন লেডিস হোস্টেল স্থান, ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজী বিভাগের নানা স্থাপনা, সিন্সুলেশন ল্যাব ইত্যাদি। পরে অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী ওসমানী মেডিকেলের নানা সমস্যার কথা তুলে ধরলে তিনি (সচিব) তা সমাধানের আশ্বাস দেন।




