অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ড. দিদার চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মো. দিদার চৌধুরী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৯৫৫ জন সহযোগী অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাকে গত ১১ ডিসেম্বর অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
ড. মো. দিদার চৌধুরী ২০০৭ সাল থেকে সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের পদার্থ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। গত বছরের ৭ নভেম্বর তিনি সিলেট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার গচিয়া গ্রামে।




