জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ৭:১৭:১২ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটে ‘ডেভিল হান্ট টু’অভিযানে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশ্রব আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
আশ্রব আলী জালালাবাদ ইউনিয়নের কালীরগাঁও গ্রামের মৃত আজন আলীর ছেলে।
পুলিশ জানায়, রোববার দুপুরে সিলেটের জালালাবাদ থানাধীন লন্ডনী রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রুজুকৃত জালালাবাদ থানার মামলার আসামী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের ১নং জালালাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক আশ্রব আলীকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




