ফ্রান্সে যুবদল নেতা মহসিন রাজাকে সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬, ৮:১৮:৩২ অপরাহ্ন
যুবদল নেতা আ ন ম মহসিন রাজার বাংলাদেশে যাওয়ার উপলক্ষে ফ্রান্সের তুলুজ শহরে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৩টায় তুলুজ শহরের একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে তুলুজ যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে মহসিন রাজার বাংলাদেশে ফেরার সিদ্ধান্তকে স্বাগত জানান এবং তাঁর ভবিষ্যৎ কর্মকাণ্ডে সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তুলুজ যুবদল নেতা খায়রুল ইসলাম, ফেরদৌস খান, ফরহাদ হোসেন, রুমেল আহমেদ খান, আব্দুর রহিম আকাশ, জাহেদ আহমদ, নুরুল ইসলাম, লিক্সন মিয়া, মুহিত আহমদ, ফকরুল ইসলাম, অলিউর রহমান, সুজন মিয়া, সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমানসহ তুলুজ শহরের বিএনপি ও যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।




