দিরাইয়ে বিএনপির মতবিনিময় সভা
ধানের শীষের পক্ষে দিরাই-শাল্লা বিএনপি ঐক্যবদ্ধ- অ্যাডভোকেট পাবেল চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ১১:২৯:৩২ অপরাহ্ন
দিরাই থেকে নিজস্ব সংবাদদাতাঃ সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, ছাত্র জীবন থেকে রাজনীতি করে চড়াই উৎরাই পেরিয়ে এপর্যন্ত এসেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলকে সুসংগঠিত করতে কাজ করেছি।কখনো দলের অমঙ্গল হয় এমন কিছু করিনি।বিশেষ করে ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত দলের দুঃসময়ে নিবিড়ভাবে পাশে থেকে কাজ করেছি। বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বিএনপিকে এগিয়ে নিয়ে যাব। ধানের শীষের পক্ষে দিরাই-শাল্লা বিএনপি ঐক্যবদ্ধ। দলের জন্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।কোনো ষড়যন্ত্রই আমাদের তিলে তিলে তিলে গড়ে ওঠা পরিবারে প্রস্ফুটিত বাগানে ফাটল ধরাতে পারবে না। ধৈর্য হারা হবেন না, সবার ভালোবাসা আমাকে আজীবন উন্নয়নের রাজনীতিতে প্রেরণা যোগাবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজনীতি করব।
তিনি আজ বুধবার সকাল ১১ ঘটিকায় দিরাই পৌর শহরের আরামবাগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজানের পরিচালনায় এতে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন,শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম, দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির সিনিয়র নেতা রশিদ আহমদ চৌধুরী বাচ্চু, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল করিম চৌধুরী,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, দিরাই পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, জিলাল চৌধুরী, আজিম উদ্দিন, মঞ্জু মিয়া,আবু সাইদ,জেলা কৃষক দলের সদস্য মানিক মিয়া তালুকদার, চরনারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আছাদুর রহমান আসিক, বাহাড়া ইউনিয়নের আহবায়ক সাইদ হোসেন সাগর,হবিবপুর ইউনিয়নের আহবায়ক আল আমীন,দিরাই উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী,পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদ, পৌর যুবদলের সদস্য সচিব জুনেদ মিয়া,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সালমান হোসেন, আনোয়ার হোসেন, মোস্তাক আহমদ,শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন,সুনামগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ, নজরুল ইসলাম,উপজেলা ছাত্র দলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু, দিরাই সরকারি ডিগ্রি কলেজের সাবেক আহবায়ক সালমান মিয়াসহ বিএনপি উপজেলা পৌর ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




