কানাইঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬, ১:৩৩:৩৫ অপরাহ্ন
কানাইঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের কানাইঘাট পৌরসভার রফ রফ অটো রাইস মিলের টিন সেডের অফিস কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অনুমান ১৫ লক্ষ টাকার ক্ষতি হযেছে। কানাইঘাট দরবস্ত রাস্তার পাশে অবস্থিত অটো রাইস মিলে গতকাল বৃহস্পতিবার রাত ১০ টায় ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট থেকে এ ঘটনার সূত্রপাত হতে পারে। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কাসাইঘাট ফায়ার সার্ভিস। এতে কেউ হতাহত হয়নি।
রাইস মিলের মালীক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ সাকিরের ছোট ভাই মারুফ জানান, মিলের দক্ষিণ দিকের টিন শেডের অফিস কক্ষে অগ্নিকান্ড ঘটে। এতে, অফিসের কম্পিউটার কাগজপত্রে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রায ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।ফাযার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে তাৎকালিক কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



