হবিগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৬, ১:৩৭:০৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন।
আজ রোববার (২২ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা।
পুলিশ জানায়, ঘরের আসবাববোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন পুরুষ ও একজন নারী নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা, মাধবপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।




