সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে সংস্কার কাজে ধীরগতি : জনদুর্ভোগ চরমে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ১২:০৭:১৬ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার থেকে কটালপুর পর্যন্ত সড়ক সংস্কারে ধীরগতি থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সড়ক ও জনপদ বিভাগের তত্ত¡াবধানে গত কয়েক মাস প‚র্বে সড়কটি সংস্কারের উদ্দেশে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি খুঁড়ে রাখার কারণে ধুলো-বালুতে এলাকার পরিবেশ প্রতিনিয়ত দ‚ষিত হচ্ছে। সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের যাত্রীরা প্রতিদিন ধুলো’র কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
গত কয়েকদিন বৃষ্টি হওয়ায় সড়কে কাদা জমে গর্ত সৃষ্টি হওয়ায় বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। বিশেষ করে, সড়কের ধুলির কারণে আশপাশের বাড়ি-ঘর সহ বিভিন্ন স্থাপনায় অবস্থানকারী মানুষ শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। গত কয়েক মাস ধরে ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বহীনতার কারণে সড়ক দিয়ে চলাচলকারী স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী সড়কটি দ্রæত সংস্কারের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।




