লন্ডনে সম্মাননা গ্রহণ করলেন সুলতান আহমদ
বিশ্বের শীর্ষ আইইএলটিএস কন্ট্রিবিউটরের সম্মাননা পেলো সিলেটের হেক্সাস এডুকেশন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ১২:১০:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিশ্বজুড়ে আইইএলটিএস-এ বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠানসমূহের মধ্যে শীর্ষ কন্ট্রিবিউটরের তালিকায় স্থান করে নিয়েছে-সিলেটের হেক্সাস এডুকেশন। যুক্তরাজ্যের লন্ডনে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত আইইএলটিএস চ্যানেল পার্টনার গ্লোবাল মিট আপ-এ হেক্সাসের পরিচালক ও জিন্দাবাজার শাখার সিইও সুলতান আহমদের কাছে গতকাল মঙ্গলবার এ সম্মাননা তুলে দেয়া হয়। ব্রিটিশ কাউন্সিলের গ্লোবাল রিলেশনশিপ ম্যানেজার (আইইএলটিএস) মি: বেন ওয়াকফোর্ডস আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেন।
এ প্রসঙ্গে লন্ডন সফররত সুলতান আহমদ বলেন, এ সম্মাননা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের বিশ্বাসযোগ্যতার শক্তিশালী প্রমাণ। এ অর্জনকে দীর্ঘদিনের ধারাবাহিক উন্নয়ন ও সফলতার এক অনন্য স্বীকৃতি বলে তিনি মন্তব্য করেন। বিশ্বের সেরা পার্টনারদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের আরও উন্নত সেবা দেওয়ার অঙ্গীকার তাঁর।
সম্মাননা গ্রহণের জন্য সুলতান আহমদ গত ২২ মার্চ লন্ডন গমন করেন। শিগগিরই তার দেশে ফেরার কথা।
হেক্সাস এডুকেশন সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ইংরেজি ভাষা ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র, যা ব্রিটিশ কাউন্সিল কর্তৃক একাধিকবার দেশের শীর্ষ পারফর্মারের স্বীকৃতি অর্জন করেন। প্রতিষ্ঠানটি বিশেষজ্ঞ মেন্টরদের মাধ্যমে স্পোকেন ইংলিশ, কিডস প্রোগ্রাম এবং আইইএলটিএস-এর উচ্চমানের কোর্স প্রদান করে। ২০০৭ সালে প্রতিষ্ঠিত হেক্সাস দীর্ঘ ১৯ বছর ধরে মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী পড়াশোনা ও পেশাগত দক্ষতার লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।




