সিলেটের যেসব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৬, ৯:১৩:১৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বিদ্যুতের বিতরণ লাইন ও ট্রান্সফরমার মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক। শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি সোবহানীঘাট ফিডারের চালিবন্দর, কাস্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দররোড ও আশপাশ এলাকা; ১১ কেভি কালীঘাট ফিডারের আওতাধীন আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্রি, হর্কাস মার্কেট, লালদীঘিরপাড়, ডাক বাংলা রোড; ১কেভি বোরহান উদ্দিন ফিডারের বুরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোওয়াগাঁও, সাদাটিকর; ১১ কেভি মুক্তিরচক ফিডারের মিরেরচক, মুক্তিরচক মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
নির্দিষ্ট সময়ের পূর্বে কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সাথে সাথেই চালু করা হবে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো।




