বন্যা পরিস্থিতি পরিদর্শনে কাল সুনামগঞ্জ আসছেন দুই মন্ত্রী ও উপদেষ্টা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৬, ৫:৪০:৩০ অপরাহ্ন
সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা: অতিবৃষ্টি আর ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জের হাওরাঞ্চলের বিস্তৃর্ণ এলাকার ফসল। এতে চরম বিপাকে পড়েছেন হাওরের কৃষকরা। হাওরের এই ক্ষয়ক্ষতি পরিদর্শনে মঙ্গলবার সুনামগঞ্জ আসছেন দুই মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখ্য সচিব।
বুধবার সুনামগঞ্জের বন্যাকবলিত হাওরাঞ্চল পরিদর্শনে আসবেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আবদুস সাত্তার।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের অধিবেশন শেষে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি জানান, হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রায় এক লাখ পরিবারকে তিন মাস সরকারের তরফে আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়ার হবে।
অতি বৃষ্টি ও হঠাৎ বন্যায় গত কয়েকদিন হাওর ও নিম্নাঞ্চলে ব্যাপক ফসলডুবির ঘটনা ঘটেছে। এমন ছয় জেলার ক্ষতিগ্রস্তদের তালিকা করার চেষ্টার কথাও বলেন তিনি।




