শিক্ষার প্রসারে খালেদা জিয়ার অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে- আবুল কাহের শামীম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৬, ৫:৪৬:০৮ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি:- সিলেট জেলা পরিষদের নব-নির্বাচিত প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, শিক্ষা মানুষকে আলোকিত করে, আজকের প্রজন্ম আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে। সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে সচেষ্ট থাকতে হবে। একটি মেয়ে শিক্ষিত হলে একটি জাতি শিক্ষিত হয়। সেই উপলব্ধি থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম মেয়েদেরকে ৮ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার সূযোগ করে দিয়েছিলেন। তাই শিক্ষার প্রসারে এই মহিয়সি নারীর অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
তিনি আজ মঙ্গলবার সিলেটের বিশ্বনাথ উপজেলার হযরত ওমর ফারুক (রা.) একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হযরত ওমর ফারুক (রা.) একাডেমী পরিচালনা কমিটির সভাপতি , দৈনিক জালালাবাদের সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বর্ষীয়ান সাংবাদিক মোহাম্মদ ফয়জুর রহমান, বিশ্বনাথ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিরাজুল হক, সিলেট জেলা পরিষদের প্রশাসকের একান্ত সহকারী আমিন উদ্দিন আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মো. জামাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বর্ষীয়ান সাংবাদিক মোহাম্মদ ফয়জুর রহমান বলেন, একটি জাতিকে বিশ্বের দরবারে সম্মানের আসনে অধিষ্ঠিত করতে হলে একটি শিক্ষিত জনগোষ্ঠী সৃষ্টি করতে হবে। সভাপতির বক্তব্যে একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি মুকতাবিস উন নুর বলেন, সমাজের প্রত্যেক বিবেকবান মানুষের উচিত, নিজ নিজ অবস্থান থেকে নিজেদের সাধ্যমত শিক্ষার উন্নয়নে কাজ করা।
একাডেমীর শিক্ষক সেজুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. তাহমিনুল হক, দেশাত্মবোধক গান পরিবেশন করেন আনিছা তাহসিন নোভা এবং স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রধান শিক্ষক মরতুজা আলী।
বিশ্বনাথে একাধিকবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সাফল্য অর্জনকারী হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমী পক্ষকালব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে আজকের পূরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের
শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান ছাত্র – ছাত্রী বৃন্দ।




