সিলেট বেতারে নতুন নাট্যশিল্পী তালিকাভুক্তির বিজ্ঞপ্তি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৬, ৬:২৮:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে নতুন নাট্যশিল্পী তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি বেতারের আঞ্চলিক পরিচালক (চলতি দায়িত্ব) পক্ষে সহকারী পরিচালক (অনুষ্ঠান) ইফতেখার আলম রাজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট কেন্দ্রে নাট্যশিল্পী হিসেবে তালিকাভুক্ত হতে ইচ্ছুক প্রার্থীদের কণ্ঠস্বর পরীক্ষার জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ জুন, ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।আবেদনের নিয়মাবলী:আগ্রহী প্রার্থীদের এ-ফোর (অ৪) সাইজের কাগজে স্বহস্তে লিখিত অথবা কম্পিউটারে টাইপকৃত আবেদনপত্র দিতে বলা হয়েছে। সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত দেওয়ার জন্যেও বলা হয়।
সিলেট অঞ্চলের নাট্যচর্চাকে আরও গতিশীল করতে এবং নতুন প্রতিভা অন্বেষণে বাংলাদেশ বেতার এই উদ্যোগ নিয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।বিস্তারিত তথ্যের জন্য সরাসরি বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।



