দিরাইয়ে হাওরে দুর্বৃত্তদের ধান লুট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৬, ৪:৫৯:০২ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ- সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরে ধান লুটের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার বরাম হাওরের (একাংশ) ভাঙাডহর ও ডাইয়ারগাও এলাকায় এ ঘটনাটি ঘটে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করে উপজেলার তাড়ল ইউনিয়নের ওয়ার্ড সদস্য বাবুল দাস জানান, কয়েকদিনের রোদে হাওরের পানি কমতে থাকায় ভেসে ওঠে অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়া বোরো ধান।
এ সুযোগে নোয়াগাও-সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুরের কিছু সুযোগ সন্ধানী লোকজন নৌকাযোগে লুটপাট শুরুকরে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ নৌকা যোগে লুটপাট কারীদের তাড়া করলে তারা পালিয়ে যায়।
দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এলাকার পরিবেশ শান্ত রয়েছে।



