সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৬, ৮:৩৭:৩২ অপরাহ্ন
সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (১৮ মে) সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে এগুলো আটক করা হয়।
বিজিবি জানায়, সোমবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, সিটি গোল্ড চেইন, ফেস পাউডার, চিংড়ি রেনু, চিনি এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশী চানাচুর আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



