নবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৬, ৮:২৭:২৭ অপরাহ্ন
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে হেলেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার জালালসাপ গ্রামে স্বামীর বাড়িতে নিজ বসতঘরের দরজার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই শওকত আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।




