শাবি প্রেসক্লাবের তথ্য প্রাপ্তি নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৬, ৮:৩০:৩৯ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’র মাসিক কর্মসূচি অংশ হিসেবে তথ্য প্রাপ্তি নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেল তিনটায় শাবি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন সিলেট জেলার আইসিটি কর্মকর্তা শামীম আহমেদ।
কর্মশালায় তথ্য অধিকার আইন-২০০৯ ও নাগরিকের তথ্য প্রাপ্তির বিষয়ের উপর আলোচনা করেন তিনি। কর্মশালা শেষে অনুষ্ঠানের রিসোর্স পার্সনকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল, সহ-সভাপতি সৈকত মাহাবুব, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মোফাজ্জল হক উপস্থিত ছিলেন।
এছাড়া কর্মশালায় শাবি প্রেসক্লাবের কার্যকরী ও সাধারণ সদস্যের পাশাপাশি ক্যাম্পাসে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




