শাবির জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৬, ৮:৪৬:৫১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আংশিক আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটি। এতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থী রশিদ আবরার ও সদস্য সচিব হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের মো. রিয়াজ হোসেন।
বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলোজি (ডিইবি) বিভাগের মিসবাহুর রহমান জাহিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব অর্থনীতি বিভাগের মুহাম্মদ রবিউল হোসেন ও মুখ্য সংগঠক রসায়ন বিভাগের আমিনুল ইসলাম (জীবন)।
বিজ্ঞপ্তিতে আহবায়ক কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এছাড়া আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নিদের্শ প্রদান করা হয়েছে।




