মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদেরকে গবেষণায় বেশি গুরুত্ব দিতে হবে-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৬, ৮:৪৯:৪২ অপরাহ্ন
ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রাম সামার সেমিস্টার-২০২৬ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপর ১২টায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদেরকে গবেষণায় মনোযোগী হতে হবে। কর্মজীবনে ভালো করতে হলে মাস্টার্স সম্পন্ন করা যেমন প্রয়োজন তেমনিভাবে গবেষণায় সম্পৃক্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ গবেষণার মাধ্যমে পরিবর্তনশীল সমাজের উন্নয়ন সম্ভব। তিনি আরো বলেন, মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার মানোন্নয়নে পাশাপাশি অন্যান্য বিষয়ের প্রতিও গুরুত্ব দিয়ে লিডিং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ইতোমধ্যে অনেক সিদ্ধান্ত নিয়েছে এবং দক্ষ সিনিয়র শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। পরিশেষে তিনি লিডিং ইউনিভার্সিটিতে দক্ষ মানব সম্পদ তৈরির সুযোগ করে দেয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা,
ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মিসেস শাম্মী আক্তার এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান, পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক মোসা. হালিমা বেগম, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মামুন উপস্থিত ছিলেন।
লিডিং ইউনিভার্সিটির সামার সেমিস্টার-২০২৬ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকব্রন্দ, এমবিএ, এমএ ইন ইংলিশ, এমএ ইন ইসলামামিক স্টাডিজ, এমএসসি ইন সিএসই এবং এমপিএইচ প্রোগ্রামের নবীন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।




