এমসি কলেজ সিলেট গণিত অ্যালামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৬, ১১:০৯:৪৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : মুরারিচাঁদ (এমসি) কলেজ সিলেট গণিত অ্যালামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ২০২৬ গঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর জেল রোডস্থ হোটেল পানসী ইন-এ এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৬১ (একষট্টি) সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়।
এসোসিয়েশনের সভাপতি প্রফেসর অরুণ চন্দ্র পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহিদুল হক সোহেল ও দিলীপ চন্দ্র রায় এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ ও গণিত বিভাগের প্রফেসর ড. মো কামরান হোসেন চৌধুরী।
পূর্ণাঙ্গ কমিটি সদস্যগণ হলেন-সভাপতি-প্রফেসর অরুণ চন্দ্র পাল, সহ সভাপতি ৬ জন যথাক্রমে- প্রফেসর তপতি চৌধুরী, বিলাল আহমেদ, আব্দুল মালিক রাজু, মনিরুল ইসলাম, মোঃ আবুল খায়ের ও আ ফ ম সিরাজুল ইসলাম (শামীম)
সাধারণ সম্পাদক- মোহাম্মদ সহিদুল হক সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক- দিলীপ চন্দ্র রায় সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ২ জন যথাক্রমে মোঃ আবুল কালাম ও মোঃ বিলাল আহমদ, অর্থ সম্পাদক দিপংকর দেব, শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক ফখরুল ওয়াহেদ চৌধুরী, সহ শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক ২ জন যথাক্রমে ঝুনু লাল অধিকারী ও শ্যামল সিংহ, সমাজ কল্যাণ সম্পাদক- মোহাম্মদ মাসুদ আহমদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক ২ জন যথাক্রমে মাসুক মিয় ও রাসেন্দ্র চন্দ্র তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক- তাহমিনা আহমেদ তানিয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক ২ জন যথাক্রমে গাজী আফরোজা বেগম বিথী ও ফাহমিদা নাসরিন রুমি, মহিলা বিষয়ক সম্পাদক- রীমা দাস, সহ মহিলা বিষয়ক সম্পাদক- আফসারা সামিয়া খান, ক্রীড়া সম্পাদক- মোঃ আজাদ মিয়া, সহ ক্রীড়া সম্পাদক ২ জন যথাক্রমে বিজয় চন্দ্র দাস ও রুহুল আমীন রাসেল, আইনশৃঙ্খলা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক- মোঃ নুনু মিয়া, সহ আইনশৃঙ্খলা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ২ জন কাজী মোঃ মোক্তাদির হোসেন টিপু ও আবুল হাসনাত মোঃ মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- স্বপন লাল বৈদ্য, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক-জনাব ফয়সল মাহমুদ সাকিব খান, সহ প্রচার সম্পাদক- আব্দুর রহিম, শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক- তপন কুমার নাথ, সহ শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক- রাজীব চক্রবর্তী, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক- কবির দে, সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ২ জন যথাক্রমে গণেন্দ্র চন্দ্র দাস ও খায়রুল আলম পাপ্পু, দপ্তর সম্পাদক- সাদেক আহমদ সোহেল, সহ দপ্তর সম্পাদক-ওমর ফারুক;
নির্বাহী সদস্যগণ হলেন-মোঃ আবুল হাসনাত (নুরুল), সোনাধন চন্দ্র দেব, কাজল মালাকার, মোঃ রেজাউর রহমান, এ টি এম আনোয়ার শিকদার, অলক রঞ্জন পাল, মোহাম্মদ সালাহউদ্দিন বেলাল, মোহাম্মদ আব্দুর রহিম, রান্টু রঞ্জন রায়, মোঃ ফয়ছল আহমদ, সুপ্রতিম রায়, রাসেল আহমদ, মোহাম্মদ আব্দুল আউয়াল খান, মোঃ দেলোয়ার হোসেন, কবির আহমদ, অরুণ কুমার বিশ্বাস, কুলেন্দ্র বিশ্বাস, সুশান্ত দেবনাথ, মোঃ রুহুল আমিন ও রাজীব পাল।



