কমলগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা, ক্ষতিগ্রস্থ সড়ক ও ফসল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৬, ৭:২৩:৪১ অপরাহ্ন
কমলগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আদমপুরে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শনিবার দুপুরে লাউয়াছড়ায় পানি বৃদ্ধি পেয়ে বাঁধে ভাঙ্গন দেখা দিয়ে। এতে ইউনিয়নের ভানুবিল ও ছনগাঁও গ্রামে রাস্তা রোপন করা আমন ধানের জমি সহ ৩০ বাড়ী প্লাবিত হয়েছে। রাস্তা পানিতে তলিয়ে যাওয়ার কারনে ২ গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষ যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।
জানা যায়, গতকাল রাতে ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে আদমপুরের ইউনিয়নের লাউয়াছড়ার পানি বৃদ্ধি পায়। আকষ্কিক অতিরিক্ত পানির চাপে লাউয়াছড়ার ভানুবিল ও কোনগাঁও গ্রামের মধ্যবর্তী স্থানে ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গনের ফলে দ্রুত পানি ছড়িয়ে পড়ে ভানুবিল ও কোনাগাঁও গ্রামে প্রায় ৩০টি বাড়ী-ঘরে প্রবেশ করে। এছাড়া গ্রাম দুটির একমাত্র যাতায়াতের রাস্তা তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগে বিঘ্ন সৃষ্টি করেছে।
গ্রাম দুটির প্রায় ৫ শতাধিক মানুষ পানিবন্ধি হয়ে পড়ে। তাছাড়া বন্যার পানিতে বিস্তৃর্ণ এলাকায় রোপা আমন ধানের জমি ও মৌসুমী শাখসবজির ক্ষেত তলিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে।
স্থানীয় বাসিন্দা সাকিব মিয়া ও জাকির হোসেন জানান, আকস্মিক লাউয়াছড়ার বাঁধের ভাঙনে ফলে রাস্তা তলিয়ে গেছে ,ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে এবং আমন ধান, শাকসবজিসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে।
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টিপাত কমে যাওয়ায় পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তাৎক্ষনিক ভাবে বন্যাকবলিত এলাকায় ক্ষয়ক্ষতি নিরুপন করা সম্ভব হয়নি।



