ফুলকুঁড়ি আইডিয়াল স্কুলের ১ম ব্যাচের এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৬, ৯:৫২:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের কোম্পানীগঞ্জের ফুলকুঁড়ি আইডিয়াল স্কুলের ১ম ব্যাচের এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কুলের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ডিরেক্টর আরশ আলীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক কবির হোসেনের (শিপু) সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আজির হাসিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, ডিরেক্টর রহিম উদ্দীন, বিশিষ্ট মুরব্বী আমির উদ্দীন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- স্কুলের সহকারী শিক্ষক আলী আফজল।
এসময় বক্তারা বলেন, একটি নতুন প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের এমন দুর্দান্ত ফলাফল প্রমাণ করে যে সঠিক দিকনির্দেশনা ও কঠোর অধ্যবসায় থাকলে যেকোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব। কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা অনুষ্ঠান তাদের আগামী দিনের পথচলাকে আরও বেগবান করবে। আমরা আশা করি, এরা শুধু ভালো ফলধারী শিক্ষার্থীই নয়, বরং আগামী দিনের আদর্শ নাগরিক ও দেশ গড়ার কারিগর হয়ে উঠবে।
এছাড়াও উপস্থিত ছিলেন সৌদী প্রবাসী শাহাব উদ্দিন, সৌদি প্রবাসী ফয়ছল আহমদ, মুরব্বী রহিম উদ্দিন, কলিম উল্লাহ, স্কুলের সহকারি শিক্ষক জুবায়ের আহমদ, মারজানা আক্তার, সুমাইয়া আক্তার প্রমুখ।



