শাবির আইপিই এসোসিয়েশনের ভিপি সাবিদ, জিএস বিল্লাহ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫, ৫:১৯:২৩ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়্যাল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন আইপিই এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো মাহমুদ হাসান ও কোষাধ্যক্ষ হিসেবে রাফিদ আহমেদ চৌধুরী ও কাওসার আলী।
রবিবার (২৮ সেপ্টেম্বর) কমিটি ঘোষণা করেন আইপিই বিভাগের শিক্ষকগণ।
কমিটিতে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সাবিদ আল হক এবং মো মুতাসিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
এছাড়া আইটি সম্পাদক পদে সৈয়দ সাব্বির হাসান, সহ-সাধারণ সম্পাদক সৌরভ হাসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাঈম হাসান শৈশব, সহ-কোষাধ্যক্ষ আব্দুর রহিম আলী, প্রকাশনা সম্পাদক মোঃ শামিমুর রহমান, ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান সিয়াম, সাংস্কৃতিক সম্পাদক (পুরুষ) দীপ্ত সরকার, সাংস্কৃতিক সম্পাদক (মহিলা) দীপা দেব, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জুবাইর চৌধুরী, মোঃ আবিদুল ইসলাম, সৈকত হোসেন, মোঃ ফারদিন হাসান হিমেল, রাফিউল হোসেন লিংকন, আরহান আনোয়ার, মোঃ সাইফুল আজমাইন সোহাগ, রাগীব আনজুম তায়েব, আহমেদ মাহিন নাফিস, মোঃ হাসিব খান, নৌশিন তারানুম মাহী।




