সাহিত্যচর্চায় শাবি ছাত্রদল নেতার জ্ঞানতরী পাঠাগার স্থাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৪:২১:৩৬ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সাহিত্যচর্চায় শিক্ষার্থীদের মনোনিবেশ করানোর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিনি পাঠাগার স্থাপন করেছেন শাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো মুস্তাকিন ইসলাম। এর নাম দিয়েছেন তিনি জ্ঞানতরী পাঠাগার।
আজ রোববার (৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্টে এ পাঠাগার স্থাপন করেন তিনি।
পাঠাগার স্থাপন করার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “সাহিত্য আমাদের চিন্তা, সংস্কৃতি ও মানবতার মূল ভিত্তি। আমরা চাই, আমাদের প্রতিষ্ঠান ও সংগঠনের সাহিত্যচর্চা আরও সমৃদ্ধ হোক। লেখালেখি, পাঠচক্র, সাহিত্য প্রতিযোগিতা এসবের মাধ্যমে তরুণ প্রজন্মের ভাবনা ও কণ্ঠ প্রকাশের সুযোগ তৈরি করতে চাই।”
এসময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো: সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জুলফিকার রহমান, ফাহাদ খান, মারুফ বিল্লাহ, আফফান, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান, প্রচার সম্পাদক মকবুল হোসেন এবং সহ-সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ।
পাঠাগার স্থাপনকালে সাহিত্যচর্চার ধারাবাহিক কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও জানানো হয়।




