শাকসুতে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ নামে শিবিরের প্যানেল ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ৬:০২:৪৩ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শাখা ছাত্রশিবির সমর্থিত পুর্নাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। প্যানেলের নাম দিয়েছে তারা ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’। আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আজিজুর রহমান প্যানেল ঘোষণা করেন। প্যানেলে সহ-সভাপতি (ভিপি) হিসেবে মনোনীত করা হয়েছে ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশিরকে।
প্যানেল অন্যান্যদের মধ্য সাধারণ সম্পাদক (জিএস) পদে শাবিপ্রবি শাখা শিবিরের অফিস সম্পাদক মুজাহিদ ইসলাম, সহ-সাধারণ (এজিএস) সম্পাদক পদে এইচআরডি সম্পাদক মো শাকিল, ক্রীড়া সম্পাদক পদে ইনকিলাব মঞ্চের যুগ্ম আহবায়ক মাহবুব হাসান অনু, সহ-ক্রীড়া সম্পাদক আহমদ বিন কেফায়েত, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক তামিম রিজওয়ান, সাংস্কৃতিক সম্পাদক জাবের বিন আব্দুল খালেক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ইব্রাহিম বিন ইসলাম, ধর্ম ও সম্প্রতি বিষয়ক সম্পাদক আসিফ ভূইয়া, সমাজসেবা সম্পাদক আজাদ শিকদার, ছাত্রীবিষয়ক সম্পাদক আমিনা বেগম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আলী আব্বাস শাহীন, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক শামছুল শায়ান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ শান্ত, আন্তর্জাতিক সম্পাদক সাজ্জাদুর রহমান শিবলু।
পরিবহন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সৌরভ, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক আসিফুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক বোরহান উদ্দিন।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সুমাইয়া নাভা, আদিবা সালেহা, শুয়াইব চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও জামিলুর রেজা সৈকত।
তাদের প্যানেলে ছাত্রশিবির ছাড়া অন্যান্য সংগঠনের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, ইনকিলাব মঞ্চ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও আঞ্চলিক সংগঠন।




