তারেক রহমানের নেতৃত্বে গ্রাম থেকে শহরে উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হবে : আরিফ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৪:৫৯:৩০ অপরাহ্ন
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, তথ্য প্রযুক্তির যুগে বিশ্বের বিভিন্ন দেশ যেখানে দ্রুত এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা পিছিয়ে থাকতে পারি না। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে যুগোপযোগী পদক্ষেপ-পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, শহরের মত আধুনিক গ্রাম গড়ে তুলতে হবে। এদেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গ্রাম থেকে শহরে উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হবে।
গতকাল রোববার গোয়াইনঘাট উপজেলার ডৌবড়ী ও ৬নং ফতেপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সংযোগী সংগঠনের উদ্যোগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দিনব্যাপি দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, গোয়াইনঘাট একটি প্রাচীন জনপদ। বিশাল এই জনপদের জরাজীর্ণ রাস্তাঘাট এবং চিকিৎসা সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল দশা দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। ইনশাআল্লাহ এই জনপদের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য আমি আমৃত্যু কাজ করে যাবো।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সহ-সভাপতি উসমান গণী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রথম যুগ্ম আবায়ক মাহবুব আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, গোয়াইনঘাট যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহবুব আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, দপ্তর সম্পাদক খায়রুল আমীন, উপজেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক এনামুল হক তাহের, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম এ হক, জমিয়ত নেতা মাওলানা হাবিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কামরুল ইসলাম, আব্দুস শুকুর, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, শামীম আহমদ, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ পাপলু, রশীদ আহমদ, ছাত্রদলের সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবিব আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি



