গোলাপগঞ্জে মর্নিং ক্রিকেট লীগের শিরোপা জিতলো ‘আরহাম ফাইটার্স’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:২১:৩৫ অপরাহ্ন
গোলাপগঞ্জে ‘মর্নিং ক্রিকেট লীগ’ সিজন-৯ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। এতে এইচ কে এস এন্টারপ্রাইজকে পরাজিত করে প্রথমবার অংশগ্রহণেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারকা সমৃদ্ধ দল ‘আরহাম ফাইটার্স’। গত সোমবার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে (দত্তরাইল) এই শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জের ক্রীড়া প্রেমীদের উপস্থিতিতে মুখরিত এই ফাইনাল ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। তরুণদের মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে এ ধরনের ক্রিকেট আসর বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।-বিজ্ঞপ্তি



