সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৫:৪২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বাৎসরিক জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ এবং গাছের ডালপালা কতনের জন্য শনিবার সিলেটের বেশকিছু এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১কেভি ধোপাগুল ফিডার, ১১কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের এলাকা সমূহ- ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা সমূহ, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্জার ওয়ার্ল্ড, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও তৎসংলগ্ন এলাকাসমূহে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে এবং গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো।




