মোটরসাইকেল চালক ও ট্রাক চলাচল নিয়ে নগরীতে পুলিশের নতুন বিধিনিষেধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৬, ৬:১৯:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মোটরসাইকেল চালকদের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর জারি করা এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ বিধিনিষেধ জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে নগরে ট্রাক চলাচলসহ আর দুটি বিষয়েও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মহানগরবাসীর যাতায়াত নির্বিঘœ রাখার লক্ষ্যে বুধবার থেকে ঈদ-উল-ফিতর পর্যন্ত রাত ১০টা থেকে রাত ১ টা পর্যন্ত নগরীর নাইওরপুল পয়েন্ট হতে শাহী ঈদগাহ ও নয়াসড়ক রুটে ট্রাক চলাচল সাময়িক বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। উক্ত সময়ে পণ্য পরিবহন বা অন্যান্য কাজে মহানগরীর বিকল্প রুট (নাইওরপুল-মিরাবাজার-শিবগঞ্জ- টিলাগড়-বালুচর-শাহী ঈদগাহ-আম্বরখানা) ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।
এতে আরও বলা হয়, মোটরসাইকেল চালক ও আরোহীদের পরিচয় নিশ্চিত করতে মোটরসাইকেল চালানো অবস্থায় ঞরহঃবফ ারংড়ৎং (হেলমেটে কালো ঢাল) ব্যবহার নিষিদ্ধ করা হলো। আগামী তিন দিনের মধ্যে মোটরসাইকেল চালানো অবস্থায় ঞরহঃবফ ারংড়ৎং এর পরিবর্তে বিকল্প হেলমেট ব্যবহার করতে অনুরোধ করা হলো। তিন দিন পর থেকে এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া পেট্রোল পাম্পে কয়েকটি অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে গণবিজ্ঞপ্তিতে বলা হয়- পেট্রোল পাম্পে জ্বালানি তেল গ্রহণের সময় পাম্পের লোকজনের সাথে উগ্র আচরণ বা ভয়ভীতি প্রদর্শন করা যাবে না, ছুরি বা কোনো ধারালো বস্তু নিয়ে পেট্রোল পাম্পে প্রবেশ করা যাবে না। এ ধরনের আচরণ করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেট মহানগরীর জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এই গণবিজ্ঞপ্তি জারী করা হলো।




