সিলেটে ৮ মামলার আসামি ‘কুখ্যাত ছিনতাইকারী’ গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৮:৫৮:০৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আইন উদ্দিন (২৮) নামে ১ জন কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে নগরীর বন্দর বাজার এলাকা তাকে গ্রেফতার করে পুলিশ।
নগরীর শাহপরান (র.) থানার পীরের চকের (পীরের বাজার) শফিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল ১০ টায় বন্দর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ছিনতাইকারী আইন উদ্দিনকে গ্রেফতার করা হয়। সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে ১টি ডাকাতির প্রস্তুতি, ৪টি চুরি, ১ টি দ্রুত বিচার, ২টি মাদক সহ মোট ৮ টি মামলা পাওয়া যায়।
বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।




