কনটেন্ট ক্রিয়েটার আর এস ফাহিম আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ৬:২০:০৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটার আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৯ মার্চ) রাজধানীর শাহ আলী থানার মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম। ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে ঘিরে রাখে এবং পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে জুলাইয়ের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানতে পেরেছি। সেগুলো আমরা খোঁজ নিচ্ছি।
জানা যায়, রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছেন একদল শিক্ষার্থী। রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে তাকে শিক্ষার্থীরা ঘিরে ধরেন এবং সেখান থেকেই তাকে আটকে রাখা হয়। ইতোমধ্যে এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, আর এস ফাহিমের বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড ও বিগত সময়ে ছাত্র আন্দোলনের বিপক্ষ অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটকের পর শিক্ষার্থীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।
পরে সেখানে পুলিশের একটি গাড়িও উপস্থিত হয়।




