সিলেটে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ৯:০১:০০ অপরাহ্ন
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিম কর্তৃক আয়োজিত সিলেটের সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষা ঐতিহ্যবাহী কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও বই তুলে দেন।
এবছর মেধাবৃত্তি পরীক্ষায় তিন ক্যাটাগরিতে সর্বমোট ৩৮৭ জনকে বৃত্তি প্রদান করা হয়। এরমধ্যে ট্যালেন্টপুলে ৯৫ টি, সাধারণ বৃত্তি ৯৫ ও ১৯৭ জনকে বিশেষ বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও শ্রেনীভিত্তিক সেরা ৭ জনকে ‘শ্রেনী ভিত্তিক সেরা’ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ক্রেস্ট, সনদ, বই ও নগদ প্রনোদনা প্রদান করা হয়।
কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিম শাখার চেয়ারম্যান আবু জুবায়েরে সভাপতিত্বে ও পৃষ্ঠপোষক মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমোনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ টিপু।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরকন্ঠ ফাউন্ডেশন সিলেট মহানগরের চেয়ারম্যান শহীদুল ইসলাম সাজু ও কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্ব শাখার চেয়ারম্যান আবু আইয়ুব মঞ্জু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিম শাখার পৃষ্ঠপোষক মাহমুদুর রহমান, আহমেদ আমীম, আবু তাহের চৌধুরী, রিয়াজ উদ্দিন, সুলতান মাহমুদ, ইয়াসিন আহমদ, ময়নুল ইসলাম ও আবু তাহের প্রমূক। এছাড়া অনুষ্ঠানে জেলার আওতাধিন সকল স্কুল প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখে সিলেট জেলার অন্তর্গত ৪ শতাধিক স্কুল এবং মাদরাসার সর্বমোট ৭৩৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি



