সিলেট প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময় সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৬, ৮:৫৫:০৪ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেট প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকালে সিলেট প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, শাবি প্রেসক্লাবের সাথে সিলেট প্রেসক্লাবের সম্পর্ক বরাবরই ভাল ছিল। আমরা দেখে এসেছি, শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা সর্বদা ন্যায় নিষ্ঠার সাথে বস্তুনিষ্ট সাংবাদিকতা করে আসছে।
এসময় শাবি প্রেসক্লাবে নব নির্বাচিত নেতৃবৃন্দের ডাইনামিক নেতৃত্বে মাধ্যমে প্রেসক্লাবের এ সুনাম আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল বলেন, সিলেট প্রেসক্লাব সবসময় শাবি প্রেসক্লাবের সংকট, সম্ভাবনা, সময়-অসময় পাশে ছিল। আমরা আশা করছি, পারস্পরিক আত্মরিকতা ও ভ্রাতৃত্ববোধের সম্পর্কের মাধ্যমে এ দুই প্রেসক্লাবের সাংবাদিকরা সমাজের কল্যাণে কাজ করে যাবে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য আনাস হাবিব কলিন্স, সাবেক পাঠাগার সম্পাদক কবির আহমদ, সাবেক ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল মজিদ ও সদস্য এ কে কাওসার।
এদিকে শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি সৈকত মাহাবুব, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক প্রমুখ উপস্থিত ছিলেন।




