শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৬, ৮:১০:৩২ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাৎসরিক জরুরি মেরামত ও জরুরি কাজের জন্য এবং গাছপালা কর্তনের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাৎসরিক জরুরি মেরামত ও জরুরি কাজের জন্য এবং গাছপালা কর্তনের জন্য সিলেটের লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ধোপাগুল ফিডার, ১১কেডি কাকুয়ারপাড় ফিডার, ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের এলাকা সমূহ; ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা সমূহ, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্জার ওয়ার্ল্ড, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িরক অসুবিধার জন্য বিউবো দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়ের পূর্বে কাজ সম্পাদন হয়ে গেলে সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও জানানো হয়েছে।




