ঝুঁকিপূর্ণ বৈধ পথে বিদেশ যাত্রার বিষয়ে সচেতনতা সৃষ্টির তাগিদ
‘বৈধ পথে বিদেশ যাত্রা’ বিষয়ে জিএসসির ইস্ট লন্ডন শাখার সেমিনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৮:১১ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ লন্ডনে জিএসসি’র উদ্যোগে আয়োজিত ’বৈধ পথে বিদেশ যাত্রা’ বিষয়ক সেমিনারে বক্তারা বলেছেন, প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ উন্নত জীবনের আশায় বিদেশে যায়। কিন্তু, দালাল ও প্রতারকদের খপ্পরে পড়ে তাদের সেই আশা অনেকক্ষেত্রেই গুঁড়েবালি হয়ে যায়। ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে বিদেশ যাত্রার ওপর জোর দিয়ে তারা নিজ দেশে কর্মসংস্থান তৈরির ওপরও জোর দেন। এ ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান তারা।
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল(জিএসসি) ইন ইউকে ইস্ট লন্ডন শাখার উদ্যোগে ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/বিদেশ গমনের পরিবর্তে বৈধ ও নিরাপদ ভাবে ইউরোপ/বিদেশ যাত্রা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। লন্ডনে জিএসসির কেন্দ্রীয় কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ জিল্লুল হক ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহান চৌধুরী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী।
আলোচনায় অংশ নেন-জিএসসি কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, সিলেট চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপারসন খলিল আহমেদ কবির, জিএসসি কেন্দ্রীয় কমিটির জয়েন্ট ট্রেজারার মুহাম্মদ ইছবাহ উদ্দিন, বিটিএ ট্রেজারার মিছবাহ কামাল, শাহপরান জামে মসজিদের চেয়ারম্যান নুর বক্স, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক সূফী সুহেল আহমদ, কেন্দ্রীয় কমিটির মেম্বারশিপ সেক্রেটারি আব্দুল মালিক কুটি, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার মোঃ আবুল মিয়া, ইস্ট লন্ডন শাখার ট্রেজারার সালেহ আহমদ, সাউথ ইস্ট রিজিওনের সহ সভাপতি আখলাকুর রহমান, এসেক্স শাখার চেয়ারপার্সন মুমিন আলী ও জিএসসি ইস্ট ইস্ট লন্ডন শাখার সহ-সভাপতি ফারুক মিয়া জিল্লু।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আলাউর রহমান অলি, সাংবাদিক খালেদ মাসুদ রনি, মীর্জা আবুল কাশেম, জাহিদ মিয়া, সাইফুল আলম হেলাল, খালেদুল কিবরিয়া, লিটন আহমদ, নূরুল আলম, জগলুল খান, মাওলানা সুহেল আহমদ, মোক্তার আহমদ, আব্দুর রাজ্জাক, শাহান আহমদ, সালেহ আহমদ আলফু, কাজী আকমল তাজ, নুরুদ্দিন, জিএসসি এসেক্স শাখার ট্রেজারার আবুল হোসেন, নাসির আহমদ, ময়নুল হক, নুরুল আলম, মজির উদ্দিন, গোলাম কুদ্দুস কামরুল, ওয়ালিদুর রহমান, রফিক আহমদ প্রমুখ।
সেমিনারে বক্তারা আরও বলেন, একজন লোক নিজের ও পরিবারের জন্য অনেক স্বপ্ন নিয়ে বিদেশ গমন করে। কেউ মায়ের চিকিৎসার জন্য, কেউ সন্তানের ভবিষ্যতের জন্য, কেউ দারিদ্য থেকে বের হওয়ার জন্য-বিদেশ যায়। কিন্তু এই স্বপ্নের পথে অনেকটাই দালাল চক্র বাঁধা হয়ে দাঁড়ায়। বিদেশে গিয়ে দেখা যায়, অনেকে মরুভূমিতে পড়ে আছে, কেউ বন্দিশিবিরে আটকে আছে কিংবা সাগরে নৌকাডুবিতে মারা যাচ্ছে-যা সভ্য সমাজের জন্য কোনভাবেই কাম্য নয়। তারা মানব পাচারের বিরুদ্ধে সকলকে সোচ্চার হবার আহ্বান জানান।



