সিলেটে মাউশির তদন্ত প্রতিবেদন প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৪:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট অঞ্চলের বিসিএস কর্মকর্তাদের নিয়ে ‘তদন্ত প্রতিবেদন প্রণয়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সিলেটের টিচার্স ট্রেনিং কলেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং এর অধীন সিলেট অঞ্চলের বিসিএস কর্মকর্তাদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হক, উপ-পরিচালক (কলেজ-২) প্রফেসর মো. নওশের আলী, সহকারী পরিচালক (আইন) মো. জাকিরুল ইসলাম মণ্ডল,
সহকারী পরিচালক (প্রশিক্ষণ) সাইফুল ইসলাম ও সহকারী পরিচালক আল আমীন।
কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন।




