জাতীয় সংসদের কুটনৈতিক বৈঠকে সিলেটের তরুণ আশরাফ আহমেদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৯:৫১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বিশেষ কুটনৈতিক বৈঠকে অংশ নিতে জাতীয় সংসদে প্রবেশের অনুমতি পেয়েছেন সিলেটের তরুণ সাংবাদিক মো. আশরাফ আহমেদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক অফিসিয়াল চিঠিতে এ অনুমতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিঠি অনুযায়ী, ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। ওই বৈঠকটি অনুষ্ঠিত হয় সংসদ ভবনের নির্ধারিত কক্ষে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আশরাফ আহমেদ, মিসবাহ চৌধুরী, ছাড়াও মালেশিয়া, চায়নার প্রতিনিধিরা অংশ নেন।
আশরাফ আহমেদ সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য এবং পেশাগতভাবে সাংবাদিকতায় যুক্ত। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার মাস্টার আব্দুর রহমানের ছোট ছেলে ।
এই অনুমতি প্রাপ্তিকে তার পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সহকর্মীরা। একইসঙ্গে এটি সিলেট অঞ্চলের সাংবাদিক সমাজের জন্যও একটি ইতিবাচক দৃষ্টান্ত বলে মনে করছেন বিশিষ্টজনেরা।



