সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৬, ১০:৩৪:১০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও সিলেটের জামাতা তারেক রহমান। আজ শনিবার সকাল ৯ টা ৫২ মিনিটে ইউএস বাংলার বিএস-৫৩১ ফ্লাইটে সিলেটে এসে পৌঁছান তিনি। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ও সিলেটের কন্যা ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম পুণ্যভূমি সিলেট সফর।
এসময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। এখন তিনি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন।
মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় সিলেট মহানগরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে।
বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পরে বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।




