সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংর্ষে নিহত- ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ৭:২১:৫০ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর এলাকায় বাস ও সিএনজির মধ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং সিএনজিচালক সহ আরও ২ জন গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এতে মোট ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও শোক বিরাজ করছে।
আহতদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। এছাড়া হাইওয়ে বাস এবং সিএনজি জব্দ করেছে পুলিশ।




