এমসি কলেজে শিবিরের কোরবানি, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে গোসত বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৬, ৭:৪৮:২৩ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে কোরবানি করে গোসত বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কলেজের ৭ম ব্লকে গরু কোরবানি করে সেখানে হোস্টেলে ও শহরে অবস্থানরত প্রায় ২০০ সাধারণ শিক্ষার্থীকেকে নিয়ে মধ্যাহ্নভোজ করা হয়।
পরে কলেজের প্রায় ১৫০ জন কর্মচারী পরিবারে গোসত বিতরণ করা হয়। এছাড়া ২ টা আবাসিক ছাত্রী হোস্টেলে, হোস্টেলের আবাসিক শিক্ষকদের বাসায় ও শহরে অবস্থানরত প্রায় ৭০ জন শিক্ষার্থীদের পরিবারে কোরবানির গোসত বিতরণ করা হয়।
আর ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য ১ টি খাসি কোরবানি দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু, সিলেট মহানগরীর সাহিত্য সম্পাদক মুজাহিদুল ইসলাম রাজন, প্রচার সম্পাদক এনামুল ইসলাম এনাম, এমসি কলেজ সভাপতি ইসমাঈল খান, সেক্রেটারি অলিদ হাসান, সাংগঠনিক সম্পাদক রুম্মান আহমদ এবং ফ্যাকাল্টি নেতৃবৃন্দদের মাঝে রুহুল ইসলাম, ইমরান আহমদ, আবু তায়েফ, নাজমুল ইসলাম সহ বিভিন্ন ডিপার্টমেন্টের নেতৃবৃন্দ।
এছাড়া জাস্টিস ফর জুলাই ইউকে’র উপদেষ্টা আমিনুল ইসলাম মাহমুদ, সিলেট সিটির ২১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন রনি, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেওয়ান মঞ্জুর আহসান মিশু প্রমুখ উপস্থিত ছিলেন।




