শাবিতে র্যাগিংবিরোধী সতর্কতা, নবীন শিক্ষার্থীদের সচেতন থাকার আহবান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৬, ৮:১৫:৪৮ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের র্যাগিং থেকে বিরত থাকার আহবান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
র্যাগিং একটি ফৌজদারি অপরাধ। তাই ক্যাম্পাসের ভেতরে ও বাইরে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সচেতন থাকার আহবান জানানো হয়। পাশাপাশি সকল বিভাগ ও ইনস্টিটিউটের প্রধানদের শিক্ষার্থীদের মধ্যে র্যাগিংবিরোধী সচেতনতা তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, নবীন শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে র্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।




