শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম : প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৬, ৮:৪৭:৫৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জের শিমুলবাক ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা। আজ সোমবার (২২ জুন) সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন এর ধনপুর গ্রামের ১ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে ধনপুর গ্রাম সংলগ্ন আঞ্চলিক সড়কের পাশে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে ১ নং ওয়ার্ডবাসীর পক্ষে বক্তব্য রাখেন অত্র গ্রামের ভোক্তভোগী কৃষক ফজলু মিয়া, ছাদিকুর রহমান, ফখর উদ্দিন ও তারেক আহমদ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান ও বিএনপির কিছু নেতারা প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম তালিকায় না দিয়ে স্বজনপ্রীতি করে তারা তাদের আত্মীয় স্বজনদের নাম তালিকায় দিয়েছেন। এতে করে অত্র ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ধনপুর গ্রামের অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম তালিকায় না আসায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা সহ প্রশাসনিক উর্ধতন কর্মকর্তাদের কাছে সুস্পষ্ট তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম তালিকাভুক্ত করার জোর দাবী জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ১ নং ওয়ার্ডের ধনপুর গ্রামের ভুক্তভোগী কৃষক আকবর আলী, আব্দুল আলী, সুরুজ মিয়া, ফজলু মিয়া, ফখর মিয়া, মান্নান আহমেদ, লিয়াকত মিয়া, জামাল আহমেদ, ফরিদ মিয়া,আব্দুল কাদির, তৈবুর রহমান, শাহিন মিয়া, ফয়জুল হক, শাহাবুদ্দিন হক, আব্দুল হেকিম, নুরুদ্দিন, ওমেদ আলী, ফয়জুল করিম, জিয়া উদ্দিন, আব্দুল মুকিদ, আইনুদ্দিন, তরিক উল্লা, ছিদ্দিকুর, আছদ্দর আলী, মছদ্দর আলী, হেলাল উদ্দিন, বাবুল মিয়া, এবাদুর রহমান, ছাদিকুর রহমান, আক্কাস মিয়া, আক্কাস উদ্দিন, জাহাঙ্গীর আলম, মদরিছ আলী।




