সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজে মানববন্ধন অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৬, ৫:৫৬:৫০ অপরাহ্ন
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বিডিএসদের পক্ষে প্রদত্ত রায়ের দ্রুত বাস্তবায়ন অবৈধ কোয়াক ও অননুমোদিত ডেন্টাল প্রাকটিস বন্ধ এবং দেশের প্রতিটি উপজেলায় ন্যূনতম পাঁচজন বিডিএস চিকিৎসক নিয়োগের দাবিতে আজ মঙ্গলবার এই মানববন্ধনের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ ডাক্তার পরিমল চন্দ্র মল্লিক এর তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার মো. মুমিনুল হক, কোঅর্ডিনেটর ডাক্তার মঞ্জুমা আক্তার জাকারিয়া, ডাক্তার ফারিজা সাবরিনা, ডাক্তার রেবেকা বিনতে জালাল, ডাক্তার নিলয় আচার্য, ডাক্তার মেহেদী হাসান আকঞ্জী,ডাক্তার আসাদুর রহমান, ডাক্তার সুভাদ্র রানীসহ সকল বর্ষের শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি



