এমসি কলেজ ছাত্রদলের কমিটির বর্ষপূর্তিতে মিলাদ ও দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৬, ৯:৫২:৫৯ অপরাহ্ন
ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রদলের নির্বাচিত কমিটির বর্ষপূর্তি উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) এমসি কলেজ ছাত্রাবাস মসজিদে আয়োজিত এ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।
পাশাপাশি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা এবং সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদের আশু রোগমুক্তি চেয়ে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান এবং জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল উপস্থিত ছিলেন।
এছাড়া এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামি ও সাধারণ সম্পাদক জনেদুর রহমান জুনেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসাইন, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, বেলাল আহমদ, সাহানুর আহমেদ ও সাঈদ আহমেদ; সিনিয়র যুগ্ম সম্পাদক আবিদুর রহমান আবিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ, সিজান আহমদ, মাসুদ রানা ও আহমেদ শাহরিয়ার চৌধুরী মাহি; সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মারজান, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ সোহেল, আমিনুল ইসলাম, মেহেদী হাসান ও সজীব পাল; সহ-অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুস শাকিব, সহ-দপ্তর সম্পাদক হাসান মোজাহিদ এবং সহ-ক্যাফেটেরিয়া সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য নেতাকর্মী।
মিলাদ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং রাজপথের নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।



