সিলেট শিক্ষাবোর্ডে এসএসসিতে পাশের হার ৫৮.৩৩ শতাংশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৬, ১০:৫৪:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সিলেট শিক্ষাবোর্ডের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আজ সোমবার সিলেট শিক্ষাবোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর এই ফলাফল ঘোষণা করেন। এসএসসিতে এবার সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮.৩৩ শতাংশ। আর উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী।
এসময় তিনি বলেন, এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মোট ৮৯,০৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ৫১,৯৫৭ জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি, অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি বা ত্রুটি পরিলক্ষিত হলে বোর্ড কর্তৃপক্ষ তা পরিবর্তন, পরিমার্জন, সংশোধন বা বাতিল করার পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফলে কোনো ভুলত্রুটি থাকলে তা ফলাফল প্রকাশের দিন থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর এ ব্যাপারে বোর্ড কর্তৃপক্ষের কোনো দায়-দায়িত্ব থাকবে না।
এসময় উপস্থিত ছিলেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণক প্রফেসর বিলকিস ইয়াছমীন, কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক প্রমুখ।



