সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে মশাল মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৬, ৮:২০:৫০ অপরাহ্ন
সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত মশাল মিছিল শেষে চৌহাট্টা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ থেকে সোমবার গণজমায়েতে দলমত নির্বিশেষে সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণকে প্রাণবন্ত উপস্থিতির আহবান জানানো হয়।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মো. আলী হোসেন, মো. জালাল উদ্দিন, মো. মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, মো. সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সহ-যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মো. পিকুল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহীম প্রমুখ।



