সরকারি মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ফেয়ারওয়েল অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৬, ১১:১৫:৩৪ অপরাহ্ন
সিলেটের সরকারি মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে এই ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়। ক্লাসরুমের আড্ডা, একসাথে কাটানো হাজারো স্মৃতি আর বন্ধুদের অমলিন ভালোবাসা নিয়েই কাটে তাদের এই বিদায়বেলা।
এসময় উপস্থিত ছিলেন সরকারি মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আদিবা খানম, প্রভাষক স্বপন মিয়া, মৌসুমী দে প্রমুখ।
এবিষয়ে বিভাগের শিক্ষার্থী আবু আল সামি বলেন, স্যার ও ম্যাডামদের উপস্থিতি এবং দিকনির্দেশনামূলক বক্তব্য আমাদের এই আয়োজনকে পরিপূর্ণতা দিয়েছে। পাশাপাশি ধন্যবাদ জানাই সকল বন্ধুদের, যাদের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি এত সুন্দরভাবে সম্পন্ন হতে পেরেছে। বিদায় শব্দটা কষ্টের হলেও আমাদের হৃদয়ে জমা রইল অসংখ্য মিষ্টি মুহূর্ত। সামনের দিনগুলোতে যেন আমরা সবাই নিজ নিজ স্বপ্নে সফল হতে পারি এবং আমাদের বন্ধুত্বের এই বন্ধন চিরকাল অমলিন থাকে!




