ঢাবির কবি সুফিয়া কামাল হল ছাত্রদলের আহবায়ক তাওহিদা ও সদস্য সচিব তাসনিয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৭:২৭:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি সুফিয়া কামাল হল শাখায় ৭ সদস্যবিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ।
নতুন কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহিদা সুলতানা। সিনিয়র যুগ্ম-আহবায়ক হয়েছেন জাকিয়া সুলতানা আলো, আর যুগ্ম-আহবায়ক হিসেবে আছেন তাসনিম আরা বিভা।
এছাড়াও কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসনিয়া জান্নাত চৌধুরী।
অন্য সদস্যরা হলেন- দেবযোতি সিফা, ইনিতা জাহান অর্ণি এবং তামিমা সিদ্দিক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী উক্ত কমিটির আহবায়ক ও সদস্য সচিব যৌথভাবে যে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।
নতুন এই কমিটির অনুমোদন দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।




