মুশতাক গাজীনগরীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে দিরাইয়ে বিক্ষোভ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:২২:৫৫ অপরাহ্ন
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতাঃ- সুনামগঞ্জের দিরাইয়ে জমিয়তের কেন্দ্রীয় নেতা সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকারীর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর ) বাদ যোহর উপজেলা জমিয়তের ব্যানারে পৌর শহরের মধ্যবাজার জামেমসজিদ থেকে এক ভিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্ট গিয়ে শেষ হয়। এরপর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহি উদ্দীন কাসেমী ও সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক হাফিজ জিয়াউল করিমের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তে উপদেষ্টা মাওলানা হোসাইন আহমদ চান্দিপুরী, সহ সভাপতি হাফিজ আকমল হোসেন, সহ সভাপতি মাওলানা হেলাল আহমদ, জমিয়ত নেতা মাওলানা আব্দুল লতিফ, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল বছির সরদার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুখতার হোসেন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এম আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরিফপুরী, সহ জমিয়ত যুব জমিয়ত শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের দায়িত্বশীলবৃন্দ ও সাধারন জনতা।
এসময় বক্তারা বলেন, মুশতাক গাজীনগরী সহজ সরল সাধারণ জীবন যাপনকারী একজন আলেম। তাকে এমন নির্মমভাবে হত্যা করা হলো এখন পর্যন্ত খুনিদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরতে পারল না এটা দুঃখজনক। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।




